মাত্র ১২ বছর বয়সে লুবাবা পেল নারী সম্মাননা

সিমরিন লুবাবা। অভিনয়ে সবাইকে মুগ্ধ করে রাখে। তার কথা বলা, অভিব্যক্তি দর্শকদের আনন্দিত করে। আর এ জন্যঅই মাত্র ১২ বছর বয়সে সেরা নারীদের একজন হয়ে পেল সম্মাননা।  

শনিবার একটি সংগঠন রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দেশের ১০ জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করে। এই ১০ জনের মধ্যে সম্মাননা পেয়েছে সিমরিন লুবাবা। লুবাবার আরেকটি পরিচয় তিনি প্রখ্যাত প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি।সিমরিন লুবাবা এমন সম্মাননা পেয়ে আনন্দিত বলেই কালের কণ্ঠকে জানাল। বললো, ‘আমি এই সম্মাননা পেয়ে আনন্দিত। আমি আরো ভালোভাবে আমার কাজ করে যেতে চাই।’

লুবাবাকে সম্মানা প্রদানের বিষয়ে কর্তৃপক্ষ বলছে, লুবাবা অভিনয়, গানের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করে। শুধু গান-অভিনয় নয়, লুবাবা মোটিভেশনাল কথাবার্তার মাধ্যমেও শিশু কিশোরদের মধ্যে পরিবর্তন আনছের। জীবন কিভাবে সুন্দর হতে পারে, জীবনে কিভাবে এগিয়ে যেতে পারে- লুবাবার কথায় এসব উঠে আসে। মানুষের বিশেষ করে নারীদের জীবনে পরিবর্তন আসতে পারে।