বিশ্বকাপে টেলিটকের বিশেষ অফার, মাসজুড়ে স্বল্প খরচে মিলবে ইন্টারনেট

ফুটবল উন্মাদনায় নতুন অফার নিয়ে এসেছে রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক। বিশ্বকাপকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য বিশেষ দুটি ইন্টারনেট প্যাকেজ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি, যা স্বল্পমূল্যে ডাটা ব্যবহারের সুযোগ দেবে।

নতুন অফারের আওতায় গ্রাহকরা মাত্র ১৯ টাকায় বুস্টার প্যাক নিতে পারবেন, যার মাধ্যমে অফার গ্রহণের সময় থেকে ২ ঘণ্টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে। এই প্যাকটি অ্যাক্টিভ করতে ১১১১৯# ডায়াল করতে হবে অথবা ১৯ টাকা রিচার্জ করলেই স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে। পুরো বিশ্বকাপ চলাকালীন এই অফারটি উপভোগ করা যাবে।

এছাড়া টেলিটক নিয়ে এসেছে ‘বিশ্বকাপ মেগা প্যাক’, যেখানে ২৩৯ টাকায় ৩৯ জিবি ডাটা পাওয়া যাবে। এই প্যাকের মেয়াদ ৩৯ দিন এবং এটি প্রতিদিন রাত ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবহার করা যাবে। প্যাকটি অ্যাক্টিভ করতে ১১১৩৯# ডায়াল করতে হবে অথবা ২৩৯ টাকা রিচার্জ করতে হবে। অফারটি গ্রহণ করা যাবে ১৮ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকরা চাইলে ‘মাই টেলিটক’ অ্যাপ থেকেও এসব অফার নিতে পারবেন। একই প্যাক একাধিকবার কেনার সুযোগ থাকবে। তবে অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকে ক্যারি ফরওয়ার্ড করা হবে না।

টেলিটকের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটবল মৌসুমকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য সহজ ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিত করতেই এই বিশেষ প্যাকেজ চালু করা হয়েছে।