রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ১৩ জুন শনিবার সকালে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলের প্রভাবে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় মিছিলকারীরা ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। বিক্ষোভকারীরা রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবি সম্বলিত ব্যানার এবং তার পক্ষেও নানা শ্লোগান দেন।