ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। কিন্তু এখনো সব রোগী সরিয়ে নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগী সরানোর নোটিশ দেওয়ার দুই পরও শতাধিকের বেশি রোগী ভর্তি আছেন এবং কেউ কেউ রোগী জরুরি বিভাগসহ অন্য বিভাগে ভর্তি রয়েছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ রোববার (১৪ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, নতুন করে কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না।
এছাড়া হাসপাতালে ভর্তি থাকা ৭০০ রোগীর অধিকাংশই পর্যায়ক্রমে চলে যাচ্ছেন। নতুন ভর্তি হতে আসা রোগীরা পড়েছেন বিপাকে।
তারা বলছে, অল্প খরচে এমন হাসপাতাল পাওয়া কঠিন। সরকারের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার দাবি রোগী ও তাদের স্বজনদের।
রোগী সরানোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্যাথলজির লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করা বেআইনি। এ বিষয়ে আইনের মাধ্যমে পদক্ষেপ নেবেন তারা। আপিলের প্রস্তুতি চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজকের মধ্যেই আপিল আবেদন সম্পন্ন করবে হাসপাতাল কতৃপক্ষ।





