ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ তাণ্ডবে ভারতে নিহত ৬

ভারতের পূর্ব উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। ঝড়টি স্থলে আছড়ে পড়ার এক দিন পরও বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস ও গাছপালা উপড়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে সরকারি হিসাবের বরাত দিয়ে ছয়জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।