তৃতীয় সেশনে বাংলাদেশের দাপট, উইন্ডিজের ৪ উইকেটের পতন

তৃতীয় সেশনে এসে সাফল্য পেতে শুরু করেছে বাংলাদেশ। বিশেষ করে স্পিনাররা। মেহেদী হাসান মিরাজের পর বল হাতে ঝলক দেখালেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭ ওভারে চার উইকেটে ১২৮ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

দিনের প্রথম সেশনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ২৭২ রানেই অলআউট হয় বাংলাদেশ। অন্যদিকে, ব্যাট করতে নেমে উইন্ডিজ ১ উইকেট হারিয়েই ৮৯ রান তোলে। এরপর আলোকস্বল্পতায় আগেভাগেই দেয়া হয় চা বিরতি।

তৃতীয় সেশনে নেমেই বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মিরাজ। তাইজুল উইকেটের মিছিলে যোগ দিতে দেরি করেননি। কেভাম হজকে দলীয় ৯৭ রানে ফেরানোর পর আমির জ্যাঙ্গোকে ফেরান কোনো রান করার আগেই। এক শ’র আগেই ৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।