শেষ মুহূর্তের গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপ শুরু ঘানার

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ শুরু করলো ঘানা। ক্যালেব ইরেনকির জয়সূচক গোলে নাটকীয় এই জয় তুলে নেয় আফ্রিকার দেশটি।

কানাডার টরন্টোতে বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া এ ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ঘানা।

ম্যাচের শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ব্র্যান্ডন থমাস-আসান্তের দারুণ অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ইরেনকি। এতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পানামাকে প্রথম সাক্ষাতেই হারালো ব্ল্যাক স্টাররা।

এই জয়ে ইংল্যান্ডের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে আছে কার্লোস কুইরোজের শিষ্যরা। ‘এল’ গ্রুপে যথাক্রমে তিন ও চারে রয়েছে পানামা ও ক্রোয়েশিয়া।