জর্ডানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল আলজেরিয়া। প্রথম হাফে এক গোলে পিছিয়ে থাকা আলজেরিয়া, দ্বিতীয় হাফে দুই গোল করে এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নেয়। এই জয়ের ফলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের।
লিভায় স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আলজেরিয়া। জর্ডানকে প্রথম হাফে এগিয়ে দিয়েছিলেন নিজার আল-রাশদান। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়িয়ে আলজেরিয়ার হয়ে গোল করেন আহমেদ নাধির বেনবোয়ালি এবং আমিন গৌরি।





