শত্রুর গতিবিধির ওপর নজর রাখছে সামরিক বাহিনী: ইরান

ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সাহসী রক্ষীরা দেশের উপকূল, দ্বীপ, সীমান্ত ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক দৃষ্টিতে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, এসব বাহিনী তাদের কার্যক্রমের মাধ্যমে ইরানের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষা করছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির পক্ষ থেকে এমন মন্তব্য এলো। বাঘাইয়ের বক্তব্যে সামরিক বাহিনীর প্রস্তুতি ও সতর্ক অবস্থানের বিষয়টি তুলে ধরা হয়েছে।