কেইন-বেলিংহ্যামকে ছাড়াই ইংল্যান্ড, ফ্রান্সের একাদশে এমবাপ্পে

ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স। ফাইনালের স্বপ্ন ভেঙে গেলেও মর্যাদার এই লড়াইয়ে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে দুই দল।

ফ্রান্সের আক্রমণভাগে শুরু থেকেই নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে রয়েছেন ওসমান দেম্বেলে। তবে ইংল্যান্ড শিবিরে সবচেয়ে বড় চমক, শুরুর একাদশে নেই অধিনায়ক হ্যারি কেইন ও মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। দুজনকেই রাখা হয়েছে বদলি বেঞ্চে।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। অন্যদিকে স্পেনের বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয়ে ফাইনালের স্বপ্ন ভেঙে যায় ফ্রান্সের। ফলে দুই দলই টুর্নামেন্ট শেষ করতে চাইছে জয় দিয়ে।

ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ম্যাচটি গুরুত্বপূর্ণ। গোল্ডেন বুটের দৌড়ে থাকা এমবাপে নিজের গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগ পাচ্ছেন। আর ইংল্যান্ডের হয়ে বেঞ্চে থাকা কেইন সুযোগ পেলে সেই লড়াইয়ে ফেরার চেষ্টা করবেন।

বিশ্বকাপে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স। সেই পরিসংখ্যানে দুইবার জয় পেয়েছে ইংল্যান্ড, একবার জিতেছে ফ্রান্স। এবার মর্যাদার লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, সেটিই এখন দেখার অপেক্ষা।

ফ্রান্স একাদশ:
মাইক মেনিয়াঁ; মালো গুস্তো, ইব্রাহিমা কোনাতে, ম্যাকসাঁস লাক্রোয়া, থিও হার্নান্দেজ; ওয়ারেন জাইরে-এমেরি, রায়ান শেরকি, আদ্রিয়ান রাবিও; মাইকেল ওলিজে, কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক), দেজিরে দুয়ে।

ইংল্যান্ড একাদশ:
ডিন হেন্ডারসন; জারেল কোয়ানসা, এজরি কনসা, মার্ক গেহি, জেড স্পেন্স; এবেরেচি এজে, মরগান রজার্স, ডেকলান রাইস (অধিনায়ক); বুকায়ো সাকা, আইভান টনি, মার্কাস র‍্যাশফোর্ড।