বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত শুরু করার পর ব্যবধান আরও বাড়িয়েছে ইংল্যান্ড। মায়ামি স্টেডিয়ামে ১৯ মিনিটের মধ্যেই ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেছে থ্রি লায়ন্সরা।
ম্যাচের ১৯তম মিনিটে ডেকলান রাইসের দারুণ এক ফ্রি-কিক থেকে হেডে গোল করেন ডিফেন্ডার এজরি কনসা। ফ্রান্সের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে একেবারে অরক্ষিত অবস্থায় লাফিয়ে উঠে বল জালে জড়িয়ে দেন তিনি। গোলরক্ষক মাইক মেনিয়াঁর কিছুই করার ছিল না।





