বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের প্রেমের গল্প বরাবরই অনুরাগীদের কাছে আলোচনার বিষয়। এবার সেই ভালোবাসারই এক বিশেষ মুহূর্ত আবারও সামনে আনলেন নিক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের প্রস্তাব দেওয়ার সময়ের একটি পুরোনো ছবি শেয়ার করেছেন নিক জোনাস। ছবির সঙ্গে তিনি সেই স্মরণীয় মুহূর্তের কথা মনে করে ভালোবাসায় ভরা একটি বার্তাও লেখেন।
নিকের পোস্টের জবাবে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, ‘তুমি আমাকে প্রপোজ করেছিলে, তার জন্য আমি আজও কৃতজ্ঞ।’
অভিনেত্রীর এই সংক্ষিপ্ত অথচ আবেগঘন মন্তব্য মুহূর্তেই অনুরাগীদের নজর কাড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এরপর থেকে ব্যক্তিগত জীবনের নানা আনন্দঘন মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি।
নিকের সাম্প্রতিক পোস্টেও ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাদের।





