‘রাষ্ট্রপতি পলিটিক্যাল হতে পারেন, এর বাইরেও হতে পারেন’

বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, এখন পর্যন্ত সংগৃহীত নামগুলোর মধ্য থেকেই একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, আবার রাজনীতির বাইরের কেউও হতে পারেন। বিষয়টি রাষ্ট্র, রাষ্ট্রীয় যন্ত্র ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিক করবে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের বকুলতলা মোড়ে জেলা শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিলোফার চৌধুরী মনি বলেন, রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণে পদত্যাগ করলে গণতান্ত্রিক ভাষায় এ নিয়ে বলার কিছু নেই। আইন অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার সর্বোচ্চ ৯০ দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন।

তিনি বলেন, যে আইনে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন, সেই আইন অনুসরণ করেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে দায়িত্ব দেওয়া হবে, এটাই সরকারের কাছে প্রত্যাশা