ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। ক্যারিয়ারের শুরুর দিকে গুলশানের এক সাধারণ মেয়ের প্রেমে পড়েছিলেন তিনি। শাকিবের নিজের বাসার কাছাকাছিই ছিল সেই তরুণীর বাড়ি। সব গুঞ্জন পেরিয়ে সেই সম্পর্কের কথা অকপটে স্বীকার করেছেন ঢালিউড ভাইজান।
সম্প্রতি একটি টেলিভিশন টক শো-তে চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হয়ে পুরোনো সেই প্রেমের স্মৃতি রোমান্থন করেন শাকিব। অনুষ্ঠানে পূর্ণিমা প্রশ্ন তুলে ধরে বলেন, মিডিয়ার বাইরের এক মেয়ের সঙ্গে একসময় শাকিবের দারুণ প্রেম ছিল এবং তাকেই বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিং খান।
পূর্ণিমার কথার জবাবে সেই সম্পর্ক নিয়ে শাকিব খান বলেন, আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যই সত্যই তার সঙ্গেই সেটেল্ড হতে চেয়েছিলাম। আমি ব্যাপারটা মাঝে মাঝে একা একা বসে থাকি ভাবি, আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে আর কোথায় গেলাম। সে অনেক ভালো কিছু ডির্জাভ করে। আমি চাই সে অনেক ভালো থাকুক।





