প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ৭৮০ কেজি (১৯ মণ) আনারস পাঠানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা উপহারের এ ফল পাঠান।
১০০টি বাক্সে মোট ৬২০টি ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। একেকটি বাক্সে ৫-৬টি করে আনারস রয়েছে। একেকটি আনারসের গড় ওজন এক কেজির ওপরে।
হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট কনস্যুল অফিসার পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন ও আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন।
ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডাইরেক্টর ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।
উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আনারসের প্যাকেট এবং প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের হাতে তুলে দেন।
ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় জানান, উভয় দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। বন্ধুত্ব ও মৈত্রীর এই সম্পর্কে যেন এগিয়ে যায় এবং বাণিজ্যিক সম্পর্ক যেন আরও মজবুত হয়, সেজন্য ত্রিপুরার কিউ আনারস মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে।





