বন্ধুত্ব ও সৌহার্দ্যের নিদর্শন হিসেবে মালদ্বীপ সরকারকে বাংলাদেশি প্রিমিয়াম মানের মৌসুমি আম উপহার দিয়েছে বাংলাদেশ সরকার।
বুধবার (২৯ জুলাই) মালেতে বাংলাদেশ হাইকমিশন জানায়, বাংলাদেশ হাইকমিশনার মো. নাজমুল ইসলাম মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে এ উপহার হস্তান্তর করেন।
হাইকমিশন জানায়, বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতীক হিসেবে এ উপহার দেওয়া হয়েছে।
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরকারি সফরকে স্মরণীয় করে তুলতেই এই শুভেচ্ছা উপহার পাঠানো হয়।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এ উদ্যোগ দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।





