রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় ক্ষমতাসীন দল বিএনপির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির পক্ষ থেকে এ দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।





