উড়োজাহাজের জ্বালানির দাম (জেট ফুয়েল) অভ্যন্তরীণ রুটে ১৩০.৯৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৯.৫২ টাকা, আন্তর্জাতিক রুটে ৮৫ সেন্ট থেকে বাড়িয়ে ১.০৩ ডলার নির্ধারণ করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) নতুন দরের আদেশ ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর হবে। গত ৭ জুলাই লিটারে ২০ টাকার কমানো হয়েছিল।
২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল, প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে। তবে একই মাসে একাধিক দফায় দাম সমন্বয়ের রেকর্ডও রয়েছে।





