টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়াতে ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি রেল চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। লাইনচ্যুতির কারণে আশেপাশের বেশ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে আছে। ফলে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।

মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।