গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে লাইজু মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার ফাঁসিতলা এলাকার একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লাইজু মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের ফেলুকাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার ফাঁসিতলা এলাকার পরিত্যক্ত ফ্লাওয়ার মিলের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।





