ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২১৪ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২১৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪৭৮টি গাড়ি ডাম্পিং এবং ৩১৯টি গাড়ি রেকার করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ১৩টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৮৫টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ১৪টি কাভার্ডভ্যান ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাসসহ মোট ৫০০টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান ও ১৭টি সিএনজিসহ মোট ১৩৯টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২১টি বাস, ১৯টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪টি বাস, ১৬টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১৯০টি মোটরসাইকেলসহ মোট ৪২৩টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৩১টি বাস, ১২টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৪৭টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা করা হয়েছে।

অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৪৭৮টি গাড়ি ডাম্পিং এবং ৩১৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।