প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো রয়েছে, তিনি যথাসময়ে ভারত সফর করবেন।
দীনেশ ত্রিবেদী বলেন, জনগণের সঙ্গে সম্পর্কের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করবে।
এ সময় পরিবেশমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে রাজনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চলতেই থাকবে।
আজকের আলোচনায়, দূষণ নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, কার্বন ক্রেডিট ও প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে বলেও জানান তিনি।





