জেলের জালে ৮ কেজির কালো পোয়া ৪০ হাজার টাকায় বিক্রি

কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মিম নামের একটি ট্রলারের জেলেদের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের ব্লাক ডায়মন্ড বা কালো পোয়া মাছ। স্থানীয়দের কাছে এটি দাতিনা মাছ নামেও পরিচিত। গতকাল সকালে আলীপুর মৎস্য অবতরণকেন্দ্রে মাছটি নিয়ে আসা হয়। পরে নিলামের মাধ্যমে মুসা নামের এক মাছ ব্যবসায়ী ৫ হাজার টাকা কেজি দরে মাছটি ৪০ হাজার টাকায় কিনে নেন।

মৎস্য গবেষকরা জানান, এ মাছের বায়ুথলি থেকে কসমেটিকস, মেডিসিন, সুতা তৈরি হয় বলে এর চাহিদা বেশি। তবে সব সময় এ মাছ পাওয়া যায় না।

ট্রলারের জেলে সিদ্দিক জানান, অন্যান্য মাছের সঙ্গে তাদের জালে এই মাছটি ধরা পড়ে। আমাদের কাছে এ মাছটি দাতিনা মাছ হিসেবে পরিচিত। তবে মাছটি খুব ভালো দামে বিক্রি করেছেন বলে তিনি জানান।