বহুবার নগরবাউল মাহফুজ আনাম জেমসের প্রতি মুগ্ধতার কথা প্রকাশ করেছেন কলকাতার রকশিল্পী রূপম ইসলাম। তরুণ সময়ে জেমসের গান অনেক অনুপ্রেরণাও দিয়েছে বলে জানান তিনি।
শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনিতে জেমসের সঙ্গে একমঞ্চে গাইবেন সেই রূপম।
গতকাল দেখাও করেছেন ‘গুরু’র সঙ্গে। আড্ডার ফাঁকে বেশ কিছু ছবিও তুলেছেন তারা।
সেই ছবি ফেসবুকে পোস্ট করে রূপম লিখেছেন, ‘শ্রদ্ধার মানুষ জেমস ভাইয়ের সঙ্গে আড্ডার একটি অংশ। কাল [আজ] সিডনিতে বিশেষ অনুষ্ঠানে শামিল হচ্ছি আমরা। জয় রক, জয় গুরু। সিডনি আসছ তো সবাই!’





