২২ পুলিশ সুপারকে বদলি, ৪ জেলায় নতুন এসপি

নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও ১৮ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শাখাটির উপসচিব তৌছিফ আহমেদ।

দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ২২ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার বদলির আদেশ দেওয়া হয়েছে।