‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’ এ স্লোগানে ২৭ বছর পার করে আজ আটাশ বছরে পদাপর্ণ করছে ‘চ্যানেল আই’। এ উপলক্ষে চ্যানেল আই-এর পর্দাজুড়ে এবং চ্যানেল আই প্রাঙ্গণে থাকবে বর্ণাঢ্য আয়োজন। সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। উপস্থাপনা করবেন জিল্লুর রহমান। সকাল ৭টা ৪০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’-এর বিশেষ পর্ব। সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে সংবাদপত্র নিয়ে অনুষ্ঠান ‘সংবাদপত্রে বাংলাদেশ’। বেলা ১১টা ০৫ মিনিট থেকে চ্যানেল আই চেতনা চত্বরে দিনব্যাপী উৎসব উদ্যাপনের নানা আয়োজন নিয়ে সরাসরি সম্প্রচার হবে ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ পর্ব ‘তারকা কথন’। বিকাল ৩টা ৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, স্বর্ণলতা অভিনীত বিশেষ নাটক ‘বউ চা’। রাত ৯টা ৩৫ মিনিটে এবং ২ অক্টোবর বেলা ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘মেমোরি রিওয়াইন্ড’। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘চ্যানেল আইয়ের সাথে সবুজের পথে’। রাত ১২টায় প্রচার হবে ‘আজকের সংবাদপত্র’। অংশগ্রহণে চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ সদস্য শাইখ সিরাজ, মুকিত মজুমদার বাবু এবং জহির উদ্দিন মাহমুদ মামুন। ২ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে এবং ৩ অক্টোবর বেলা ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এআই নিয়ে বিশেষ আয়োজন ‘ন মানব’।





