শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন। এ প্রতিযোগিতায় আজ থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, নৃত্য, সংগীত, হামদ-নাত ও কিরাতসহ বিভিন্ন বিষয়ে অংশ নেওয়ার সুযোগ থাকছে। একজন প্রতিযোগী অনলাইন অথবা অফলাইন-যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করতে পারবে।

সর্বোচ্চ তিনটি একক বিষয়ে অথবা দলীয় বিষয়সহ সর্বোচ্চ চারটি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে। আবেদনপত্র পূরণ, আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট এবং নতুন কুঁড়ি প্রতিযোগিতার ওয়েবসাইটে পাওয়া যাবে।