কৃষক-শ্রমিক-শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে: হুইপ নিজান

কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

‎হুইপ নিজান বলেন,‎‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আইকন। আমরা তাঁকে অনুসরণ করি। তাঁর ভালো গুণগুলো আমাদেরও ধারণ করতে হবে। তিনি যখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন, সেটিও আমাদের ধারণ করতে হবে। কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে।’

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনসহ আরও অনেকে।