ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বাথরুম থেকে অজ্ঞাত নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর মধ্যে হবে।

ঢামেক হাসপাতালে কর্মরত প্লাটুন কমান্ডার মো. শাহদাদ জানিয়েছেন, হাসপাতালের নিচ তলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝে একটি বাথরুমে ওই নারীকে পানির পাইপের সাথে ওড়না দ্বারা গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পে অবগত করা হয়।

পরে শাহবাগ থানা পুলিশ সংবাদ পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে, আইনি প্রক্রিয়া শেষে ঢামেক মর্গে পাঠানো পাঠিয়েছেন। সেখানে নারী ঝুলন্ত অবস্থায় ছিল, নিচে তার একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়।