নভেম্বরে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের সম্ভাবনা বেশি: হুমায়ুন কবির

আগামী নভেম্বর মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানের সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বিশ্বের জন্য বঙ্গোপসাগর কেন গুরুত্বপূর্ণ’ বিষয়ক সেশন শেষে সাংবাদিকদের প্রশ্নে এই কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সহায়ক পরিবেশ তৈরি করতে হবে ভারতকে। এখনো এ বিষয়ে দুদেশের আলাপ আলোচনা চলছে। দিনক্ষণ নির্ধারিত হলে ঢাকাই ঘোষণা করবে।’