গাজীপুরের টঙ্গী সংলগ্ন চেরাগ আলী ও বেক্সিমকো রোড এলাকায় একটি ভবনে দাউ দাউ করে আগুন ও ধোঁয়া বের হতে দেখা গেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় অধিবাসী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘনবসতিপূর্ণ ও বাণিজ্যিক এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি স্থানীয়রা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।





