উত্তরা পূর্ব থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তরের সিদ্ধান্ত মোতাবেক উত্তরা পূর্ব থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) শিবলী সাদিক শিবলু স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।