২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। এরই মধ্যে ক্যারিয়ারে বড় একটা সময় পার করেছেন মিম। এ সময় তাঁর কোনো অপ্রাপ্তি নেই বলেও জানান। তাঁর কথায়, ‘আমি ক্যারিয়ার নিয়ে হ্যাপি, সব সময় হ্যাপি থাকি।
অনেক প্রজেক্টে ঠিক যা চাই, সেটা পাই না। তখন একটা অসন্তুষ্টি থাকে। কিন্তু আমি খুশি থাকার চেষ্টা করি। অনেক ভালো ভালো ছবিতে কাজ করেছি। হয়তো আগামী দিনে আরও করব।’
মিম বলেন, ‘আমি আমার মতো কাজ করে যাচ্ছি। কোনো কিছু না পেলে মনে হয়, সেটা ভালোর জন্যই হয়নি। যে কারণে ক্যারিয়ার নিয়ে আমার কোনো আফসোস নেই। একটাই চাওয়া-আমাকে ভালো কাজ করে যেতে হবে।’ মিম বর্তমানে নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সম্প্রতি একটি সিনেমার কাজ শেষ করেছেন বলে জানান তিনি।





