রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশীর বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ আহমেদ বলেন, আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে আমরা কল পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের তিনটি, কুর্মিটোলা স্টেশনের দুটি ও ভাষানটেক স্টেশনের একটি ইউনিট সেখানে কাজ করছে।

