আগামী ১৩ মার্চ থেকে সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলা হবে। হল খোলা হলেও শুরুতে শুধুমাত্র অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য তা খোলা হবে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত করা হবে। পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে দুই সপ্তাহের মধ্যে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির নিয়মিত সভায় স্বাস্থ্যবিধি মেনে মার্চের শুরুতে সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করা হয়।
এর আগে গত মঙ্গলবার অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর সমাপনী পরীক্ষার্থীদের জন্য মার্চের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়ার সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।





