কিশোরগঞ্জে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ১৫

কিশোরগঞ্জের ভৈরবে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০-১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।

আজ রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কাউন্সিলর প্রার্থী আশরাফ আলী ও ফজলুর রহমানের সমর্থদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন বলেন, সংঘর্ষে ১২-১৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম উপস্থিত রয়েছে।