রাঙ্গুনিয়ায় আহমদ সৈয়দ তালুকদার’র সমর্থনে পথসভা

ঢাকা: রাঙ্গুনিয়ায় ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী বর্তমান সফল চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার’র সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে ধামাইরহাট ভি এইড পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে পথসভা শুরু হয়ে সোনারগাঁও এসে শেষ জমায়েত হয়। পরে সোনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান তালুকদার। সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইউনুচ, বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আহমদ সৈয়দ তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন,এন,কে ফাউন্ডেশন এর চেয়ারম্যান খালেদ মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইদ্রিস আজগর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাস্টার খুরশেদ আলম তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, যুব ও ক্রীড়া সম্পাদক কাউছার নুর লিটন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাছের উদ্দিন রিয়াজ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল, সাবেক ছাত্র নেতা শেখর বিশ্বাস, নাবিল করিম জামি প্রমুখ।

প্রভাতনিউজ/ এবিএস