পাঁচ বছর প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। শ্রীমঙ্গলের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেছেন নবদম্পতি।

প্রসঙ্গত, বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম। অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। সবশেষ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ওয়েব কনটেন্ট ‘আড়ালে’।
অন্যদিকে, অনেক বছর ধরে মডেলিং ও অভিনয়ের সঙ্গে জড়িত শেহতাজ। গেয়েছেন গানও। মূলত কাজ করতে গিয়েই প্রীতমের সঙ্গে সম্পর্ক হয় তার।






