প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ‘বৈষম্যমূলক’ কোটা বাতিলসহ পাঁচ দফা দাবি জানিয়েছে অধিকারবঞ্চিত বেকার সমাজ নামের একটি সংগঠন। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংগঠনটি আয়োজিত ‘কোটা বিষয়ক নাগরিক মত’ শীর্ষক আলোচনাসভায় এই দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে এই মুহূর্তে ৬০ শতাংশ নারী কোটা, ২০ শতাংশ পারিবারিক কোটা ও ২০ শতাংশ পুরুষ কোটা প্রয়োগ করা হয়েছে। সংবিধানে কর্মের সমতার অধিকারের বিষয় ও কোটা বাতিলের পরিপত্র উপেক্ষা করে এমন কোটা প্রয়োগ করা হয়েছে।

প্রতিবন্ধী ও অনগ্রসর শ্রেণিকে কোটাবঞ্চিত করে, অগ্রসর শ্রেণিকে কোটা দেওয়া হয়েছে। কোটা পদ্ধতি চালু রেখে সমাজে বৈষম্য তৈরি করা হচ্ছে।

সভায় প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘পৃথিবীর উন্নত দেশগুলোতে পাবলিক সেক্টরে কোনো ধরনের কোটা পদ্ধতি চালু নেই।