ভয়ঙ্কর দল নিয়ে মাঠে নামছে পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে আজ রাতে মাঠে নামছে জায়ান্ট পিএসজি। তাদের প্রতিপক্ষ রেনেস। বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ম্যাচটির জন্য এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। দলে কে নেই! বিশ্বকাপ ও ‘গোল্ডেন বল’ বিজয়ী লিওনেল মেসি কদিন আগেই এসেছেন প্যারিসে। একটি ম্যাচ এরই মধ্যে খেলে ফেলেছেন পিএসজির জার্সিতে, গোলও করেছেন। দলে আছেন নেইমারও। রেনেসের বিপক্ষে দেখা যাবে বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ জেতা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকেও।