রাখির স্বামী আদিল দুরানি গ্রেপ্তার

সম্পর্কের টানাপোড়েন যেন পিছু ছাড়ছে না রাখি সাওয়ান্তের। স্বামী আদিল দুরানির বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন এই অভিনেত্রী। এবার তার অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ( ৬ ফেব্রুয়ারি) রাতে স্বামী আদিলের বিরুদ্ধে ওশিওয়াড়া থানায় অভিযোগ করেন রাখি। পরে অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাখির স্বামী আদিল দুরানিকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, আদিলের বিরুদ্ধে চুরি, মারধর এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন এই মিরচি গার্ল। ইতোমধ্যে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় আদিলের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন রাখি।