যুক্তরাজ্য: ইউক্রেন যুদ্ধে রুশ সেনারা ‘বেলচা’ নিয়ে লড়াই করছে

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গোলাবারুদের ঘাটতির কারণে ইউক্রেনের সঙ্গে রুশ সেনাদের ‘হাতাহাতি’ লড়াইয়ে নামতে হচ্ছে এবং রাশিয়ানরা সম্ভবত ‘বেলচা’ ব্যবহার করছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে, গত মাসের শেষের দিকে রুশ বাহিনীর নতুন কয়েকজন সেনা জানিয়েছিলেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছিল ইউক্রেনের একটি সামরিক ফাঁড়িতে ‘বন্দুক ও বেলচা’ নিয়ে আক্রমণ চালাতে। 

এই বেলচাগুলোকে বলা হয় এমপিএল-৫০। বেলচাটি ১৮৬৯ সালে নকশা করা হয়েছিল এবং এখন সমান্য পরিবর্তন আনা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এমপিএল-৫০ বেলচা ব্যবহার করে রাশিয়ায় ‘নৃশংসতা ও নিম্ন প্রযুক্তি’চিত্র সবার সামনে এনছে। মন্ত্রণালয় থেকে বলা হয়,‘অস্ত্র হিসাবে বেলচার ক্রমাগত ব্যবহার নৃশংস এবং নিম্ন-প্রযুক্তির লড়াইকে তুলে ধরে।’

রাশিয়ার নতুন সেনাদের একজন, যিনি ইউক্রেনে যুদ্ধ করছেন তার কথা উল্লেখ করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তিনি এমনভাবে লড়াই চালিয়ে যেতে যেতে ‘শারীরিক বা মানসিক’ কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। এখান থেকে বোঝা যাচ্ছে, ইউক্রেনে মুখোমুখি যুদ্ধের পরিমাণ বাড়ছে। এই ধরনের যুদ্ধ বাড়ার কারণ হতে পারে, শুধুমাত্র পদাতিক বাহিনীকে দিয়ে আক্রমণ চালানো এবং যুদ্ধাস্ত্র ও গোলাবারুদ কমে যাওয়া। 

তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি। এ ধরনের যুদ্ধ কোথায় হচ্ছে সে বিষয়েও মন্ত্রণালয় কোনো তথ্য দেয়নি।