গোদাগাড়ীতে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বাধীনতার মাসে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা শুভসংঘ। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে নাচ, গান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে তারা।

সম্প্রতি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাশিমপুর আবুল কাশেম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই আয়োজন। বাল্যবিবাহ প্রতিরোধে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করে মৌ ও দ্বিতীয় স্থান অধিকার করে হালিমা এবং তৃতীয় স্থান অধিকার করে মাসুমা। 

নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তাসলিমা, দ্বিতীয় হালিমা খাতুন ও তৃতীয় লিমা। গান পরিবেশনায় প্রথম হয়েছে তাসলিমা ও দ্বিতীয় হয়েছে দিবা এবং তৃতীয় হয়েছে রিজু।

শিক্ষার্থীদের আনন্দমুখী করতে এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন গোদাগাড়ী  উপজেলা শুভসংঘ শাখার উপদেষ্টা মো. সাইফুল ইসলাম, স্কুলের সহকারী শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম দুলাল। এ ছাড়া উপস্থিত ছিলেন শুভসংঘের সদস্য শাহাদাৎ হোসেন, শাহরিয়ার রিফাত, মো. ওয়াহিদুজ্জামান, রোদেলা জান্নাত, মো. হামিম, সিফাত, মোশাররফ, আকতাব, আসিফ ইকবাল মাশরুর, সিফাত, সোহান সাহরিয়ার, সজিব প্রমুখ।

আলোচনাসভায় সাইফুল ইসলাম বলেন, পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে হবে। সবাইকে সচেতন হতে হবে। বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ১৮ বছরের আগে বিয়ে নয়, ২০ বছরের আগে মা নয়-এই শপথ গ্রহণ করতে হবে সব নারীকে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষার্থীদের এসব বিষয় ভালোভাবে জানতে হবে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মো. আনোয়ারুল ইসলাম দুলাল।