দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী শ্রীলঙ্কাকে হারিয়েছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চ টেস্টের পঞ্চম ও শেষ দিনের শেষ বলে কিউইরা জিতেছে ২ উইকেটে। লঙ্কানদের দেওয়া ২৮৫ রানের লক্ষ্যে নিউজিল্যান্ড পৌঁছে যায় দুই উইকেট হাতে রেখে। ১২১ রানে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের এই জয়ের ফলে লাভ হয়েছে ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আমমেদাবাদ টেস্ট চলাকালেই সুসংবাদটি পেলেন রোহিত শর্মারা। ভারতের আগেই ফাইনাল নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হওয়ার দৌঁড়ে ছিল ভারত ও শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের কাছে আজ হেরে যাওয়ায় ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে লঙ্কানদের। ফলে আহমেদাবাদ টেস্টের ফলের উপর আর নির্ভর করতে হচ্ছে না ভারতের।





