রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন বিমানবন্দরে তাকে বিদায় জানান।
বিমানবন্দরে অন্যান্যের মধ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।





