দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় বড় ব্যবধানে কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করেছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অলংকারের মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের থেকে আলাদা ভ্যাট নেওয়া যাবে না, তবে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এর আগে গত ২৯ জুনও স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮৪ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস, যার মধ্যে ৪২ দফা দাম কমানো হয়েছে।





