বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত টেকনো ক্যামন স্লিম ৫জি

এআই-নির্ভর প্রযুক্তি ব্র্যান্ড টেকনো ক্যামন সিরিজের নতুন স্মার্টফোন ‘টেকনো ক্যামন স্লিম ৫জি’ বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশে উন্মোচন করেছে। একই সঙ্গে দেশের বাজারে এসেছে ‘টেকনো ক্যামন এয়ার’।

‘স্লিম, স্ট্রং, আনস্টপেবল’ ট্যাগলাইনের ক্যামন স্লিম ৫জি স্মার্টফোনটির পুরুত্ব ৬ দশমিক ৩৯ মিলিমিটার। এতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট সুপার চার্জ, ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১ দশমিক ৫কে ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর।

ছবি তোলার জন্য এতে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৭০০সি ওআইএস ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ৫৯ হাজার ৯৯৯ টাকা।

এদিকে ৬ দশমিক ৩৯ মিলিমিটার পুরু টেকনো ক্যামন এয়ার পাওয়া যাবে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে ৪৪ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে ৪৯ হাজার ৯৯৯ টাকায়।

ক্যামন এয়ারে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৬০ ওয়াট আল্ট্রা চার্জ, ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১ দশমিক ৫কে ১৪৪ হার্জ অ্যামোলেড কার্ভড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা।