একদামে গাড়ি নিয়ে যাবো বাড়ি, স্লোগান নিয়ে এগিয়ে চলেছে ‘টিআরটি কার লাভার্স’

‘টিআরটি কার লাভার্স’। একদামে গাড়ি বিক্রির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ‘একদামে গাড়ি নিয়ে যাবো বাড়ি’ স্লোগানকে সামনে রেখে দীর্ঘসময় ধরে সেকেন্ডহ্যান্ড এবং নতুন গাড়ি বিক্রি করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

রাজধানীর ধানমন্ডির শেষ মাথায় শিকদার মেডিক্যালের পাশে অবস্থিত ‘টিআরটি কার লাভাসর্’-এ পাওয়া যায় সব ধরনের গাড়ি। প্রতিনিয়তই প্রতিষ্ঠানটিতে ক্রেতাদের চাহিদা লক্ষ করা যায়।

প্রতিষ্ঠানটির স্বাত্বাধিকারী তুষার সবসময় চেষ্টা করেন ক্রেতাদের চাহিদা এবং গুণগত মানের দিকে লক্ষ রাখতে। তিনি মনে করেন, ব্যবসা একটি আস্থার জায়গা তাই সবসময় ক্রেতাদের কথাই বেশি চিন্তা করতে হয়। তার কথায়- একটি ভালো জিনিস ক্রেতারা ক্রয় করে ভালো থাকলেই তার ব্যবসার প্রসার হবে।

তিনি বলেন, আমি সবসময় চেষ্টা করি ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রাখতে। ক্রেতারা যেন না ঠকেন সে দিকে সবসময়ই আমার চিন্তা। কারন গাড়ি একটি পরিবারের স্বপ্ন। সেই স্বপ্নের বাস্তবায়নে আমার ভূমিকা অনেক বেশি। তাই আমি একদামে গাড়ি বিক্রি করি এবং ক্রেতাদের ভালো কিছু দেয়ার চেষ্টা করি।