ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
দেশের দুর্গম এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা পণ্যের প্রাপ্তি সহজ করাই এই উদ্যোগের লক্ষ্য।
২৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
কমিউনিটির সঙ্গে সরাসরি সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পণ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে টেকসই স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা চর্চাকে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য।





