চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন মৃত্যুর খবর নিশ্চিত করেন। ঢাকায় মরিয়ম বেগমের প্রথম জানাজা হবে, পরে মরদেহ নেওয়া হবে খুলনায় তাঁর গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কার্যক্রম থেকে দূরে রয়েছেন পপি। তাঁর মায়ের মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।





